Friday, March 27, 2026

বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ছাতা-সোয়েটারে নাকাল মহানগরবাসী

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, পৌষে অকালবর্ষণ। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মানুষ নাজেহাল। সঙ্গে ঠান্ডা। স্যাঁৎস্যাতে ভাব। জানা গেছে, বৃষ্টি চলবে কমবেশি শনিবার পর্যন্ত।দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত অব্যাহত। দিনভর এই রকম আবহাওয়ারই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে থাকবে।


পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূমেও ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তুষারপাতের সতর্কতা রয়েছে পাহাড় সহ উত্তরবঙ্গে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে, ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...