Saturday, April 4, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! কী হল তারপর?

Date:

Share post:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলারা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের মালডিহা গ্রামে। অসুস্থদের সিউড়ি সুপার স্পেশালিটি ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার কারণে বিষক্রিয়া ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

মহম্মদ বাজারের ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হন ২০জন শিশু এবং ২০জন প্রসূতি ও গর্ভবতী মহিলা। অসুস্থদের প্রথমে প্যাটেল নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মল্লিকা দাসের অভিযোগ, ছেলের জন্য বাড়িতে যে খিচুড়ি নিয়ে গিয়েছিলেন তিনি, সেই খাবারে টিকটিকির শরীরের অংশ দেখতে পান। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পূর্ণিমা বাগদি এবং সহায়িকা করুণা বাগদিদের দাবি, যথেষ্ট পরিচ্ছন্ন ভাবেই রান্না করেন তাঁরা। এদিন কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। অসুস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহম্মদ বাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল।

আরও পড়ুন-এক জার সাপের বিষ, দাম কত? মিলল কোথায়?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...