Saturday, June 27, 2026

বেনজির ! গঙ্গাসাগরের ট্র্যাফিক সামলানোর দায়িত্বে এবার কলকাতা পুলিশ

Date:

Share post:

এই প্রথম বার গঙ্গাসাগরে ট্র্যাফিক সামলাতে যাচ্ছেন কলকাতা পুলিশের একঝাঁক দক্ষ
ট্র্যাফিক সার্জেন্ট ও অফিসার৷

লালবাজার সূত্রের খবর, কলকাতা ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে দিন দুয়েক আগেই শহরের 12টি ট্র্যাফিক গার্ডের একজন করে সার্জেন্টকে গঙ্গাসাগরে ডিউটিতে যাওয়ার কথা বলা হয়েছে। আগামী 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত, সাগর-মেলা ও স্নান চলাকালীন, তাঁদের গঙ্গাসাগরের ডিউটিতে থাকতে হবে৷ এ জন্য তাঁদের বেডিং, ইউনিফর্মের পাশাপাশি সার্জেন্টদের নিয়ে যেতে বলা হয়েছে তাঁদের সরকারি বাইকও। এই প্রথমবার গঙ্গাসাগরে সার্জেন্টদের ডিউটিতে পাঠানো হচ্ছে বলে সূত্র জানাচ্ছে৷
লালবাজারের বক্তব্য, গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেক VVIP-ও। ওই চত্বরে আসে প্রচুর গাড়ি ও বাস। ফলে পার্কিং, VVIPদের পথ সচল রাখা ও সার্বিক ভাবে গঙ্গাসাগর মেলা চত্বরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের দুশ্চিন্তা থাকে প্রতিবারই। এ বার সেই সমস্যা মেটাতেই কলকাতা পুলিশের বিভিন্ন ট্র্যাফিক গার্ডের অভিজ্ঞ সার্জেন্টদের পাঠানো হচ্ছে সাগরে। তাঁরা মূলত সেখানকার পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ট্র্যাফিক ব্যবস্থা সামাল দেবেন৷ সুন্দরবন পুলিশ জেলার অফিসারদের সঙ্গেই কাজ করবেন এই সার্জেন্টরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...