Friday, April 3, 2026

গঙ্গাসাগর মেলায় ধর্মীয় উস্কানি দিলেই কড়া ব্যবস্থা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, এই মেলায় ধর্মীয় উস্কানি ছড়ানো হতে পারে। বাংলায় দাঙ্গা বাধানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা মমতার। মেলা শুরুর আগেই তাই পুলিশকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে এই নির্দেশের সঙ্গে সঙ্গেই পুলিশি নজরদারি শুরু হয়ে গিয়েছে। মেলায় যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উপরেও নজর রাখবে পুলিশ। উস্কানিমূলক কোনও প্রচারপত্র বিলি হচ্ছে কি না সে বিষয়েও অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
সোমবার কাকদ্বীপে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনিক বৈঠকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। তখনই এই সতর্কবার্তা শোনান তিনি।
13 জানুয়ারি থেকে পুণ্যার্থীরা মেলায় আসতে শুরু করে দেবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ 13 থেকে 16 তারিখ পর্যন্ত
কড়া নজর রাখবে পুলিশ৷ আসা-যাওয়ার রাস্তার পাশে পুকুর থাকলে তা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার কথা বলেছেন মমতা। কলকাতা থেকে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণ পর্যন্ত সব জায়গায় হিন্দি, বাংলা-সহ 6 টি ভাষায় পুণ্যার্থীদের সচেতন করতে মাইকিং চলবে৷ পাশের বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে একটি অস্থায়ী হাসপাতালও করা হয়েছে৷

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...