Wednesday, April 1, 2026

10,000 উটকে হত্যা জল বাঁচাতে? লজ্জা। কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

কুণাল ঘোষ

অস্ট্রেলিয়ায় 10,000 উট হত্যার তীব্র বিরোধিতা করছি

দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া।
উট প্রচুর জল খায়। জলের খোঁজে ঢুকছে জনবসতিতে।
সেজন্য সরকার 10,000 উটকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে।
গুলি করে তাদের মারা হবে।
দাবানলে লক্ষ লক্ষ প্রাণীর মৃত্যুর পরেও এবার নতুন করে হত্যা।
উটগুলিকে গুলি করা হবে হেলিকপ্টার থেকেও। সাত দিন ধরে চলবে সরকারি প্রক্রিয়া।
দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী এলাকা ‘এপিওয়াই ল্যান্ডস’-এর প্রশাসন বলেছে, দাবানলের পর খরা মোকাবিলায় 10,000 উটকে মেরে ফেলা ছাড়া উপায় নেই।

হয়ত এই সিদ্ধান্ত কঠোর বাস্তব। হয়ত মানুষকে বাঁচাতে এই প্রাণীগুলিকে মারা ছাড়া উপায় নেই।

কিন্তু, তবু, এমন সিদ্ধান্তের প্রতিবাদ করছি।
এতদূর থেকে এমন প্রতিবাদে কিছু যায় আসে না।

মানুষ উন্নতি করছে।
কিন্তু দাবানল ঠেকাতে পারছে না।
দুর্ঘটনার পর পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে পারছে না।

জলের উপর অধিকার ফলাতে অন্য প্রাণীকে গুলি করে মারার সরকারি সিদ্ধান্ত হচ্ছে।

10,000 উটকে এখন মরতে হবে; যাতে তারা জল না চায়।

আবার প্রমাণিত, এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী হল মানুষ।

অস্ট্রেলিয়া প্রশাসনের লজ্জাজনক, কলঙ্কিত, অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ রইল।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...