Saturday, June 27, 2026

রানের পাহাড়ে ভারত, শ্রীলঙ্কাকে ২০২ রানের লক্ষ্যমাত্রা কোহলিদের

Date:

Share post:

ডু অর ডাই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ওপেনিং জুটির বড় রানের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং মনীশ পান্ডের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রানে পৌঁছে যায় টিম কোহলি। ভারতের দুই ওপেনিং জুটি, ধাওয়ান এবং রাহুল করেন যথাক্রমে ৫২ এবং ৫৪ রান। ক্যাপ্টেন কোহলিও ১৭ বলে ২৬ রান করে স্কোরবোর্ডে রান যোগ করেন। বাকি কাজটা সারেন মনীশ পান্ডে এবং শার্দূল ঠাকুর। শার্দূলের ৮ বলে ২২ এবং পান্ডের ১৮ বলে ৩১ রানের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ও একটি করে উইকেট নেন হাসারাঙা ও কুমারা।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...