Saturday, June 27, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফতোয়ায় দেশজুড়ে লাগু হয়ে গেল CAA

Date:

Share post:

দেশজুড়ে চলছে বিরোধিতা, বিক্ষোভ৷ বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পর্যন্ত তাঁর সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন৷

এর মধ্যেই শুক্রবার থেকে সারা দেশে CAA লাগু হয়ে গেল৷ এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক সংশোধিত আইন, ২০১৯–এর ১ নম্বর ধারার অন্তর্গত ২ নম্বর ধারার ক্ষমতা অনুসারে কেন্দ্রীয় সরকার জানুয়ারির ১০ তারিখকে “সংশোধিত নাগরিকত্ব আইন” বলবৎ করার দিন হিসেবে নির্দিষ্ট করল। এই দিন থেকেই দেশে লাগু হয়ে গেল এই আইন।

CAA আইনের ভিত্তিতেই এই প্রথমবার ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া সংখ্যালঘু অ–মুসলিমদের। ধর্মের ভিত্তিতে এভাবে নাগরিক বিভাজনের বিরোধিতায় বাংলা সহ সারা দেশ কেন্দ্রের এই আইনের বিরোধিতা করে চলেছে। লাগাতার বিক্ষোভের ফলে বিজেপি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই আবহে এভাবে তড়িঘড়ি CAA বলবৎ করা আসলে ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র নিজেদের ভয় ঢাকারই চেষ্টা করেছে৷

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...