Tuesday, March 17, 2026

রাহুল কোথায়? তিনি কি এরপর শুধু ট্যুইট করেই কংগ্রেস চালাবেন?

Date:

Share post:

নিজের ছেলে রাহুল গান্ধী ছাড়া কংগ্রেসের সর্বোচ্চ পদটি আর কাউকে দিতে ইচ্ছুক নন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। এটা কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা মোটামুটি বুঝেও গেছেন, মেনেও নিয়েছেন। আবার লোকসভা ভোটে দলের বিরাট বিপর্যয় ও আমেথি লোকসভায় লজ্জাজনক হারের পর সভাপতির দায়িত্ব ত্যাগের নাটক করে কংগ্রেসকে প্রভূত বিড়ম্বনায় ফেললেও ফের দলের দায়িত্ব নিতে চান না, এমন কথা বলেলনি রাহুলও। ফলে ধরে নেওয়াই যায়, সাজানো চিত্রনাট্য অনুযায়ী রাহুল গান্ধীকেই অচিরে সভাপতি বানাবেন তাঁর মা সোনিয়া। কংগ্রেসের কোনও নেতারই এর বিরুদ্ধে মত দেওয়ার যোগ্যতাও নেই, সাহসও নেই। বিজেপির এই অভিযোগটা অন্তত একশো ভাগ খাঁটি। কংগ্রেস আপাদমস্তক পরিবারতান্ত্রিক দল, যার মাথায় গান্ধী পরিবারের কোনও না কোনও সদস্য বসবেন এটাই অলিখিত নিয়ম ও ঐতিহ্য।

কিন্তু রাহুলের নামে ও নেতৃত্বে ২০১৪ ও ২০১৯-এর নির্বাচন করে কংগ্রেসের হাল কী হয়েছে গোটা দেশ জানে। একবার ৪৪, একবার ৫২। আমেথিও হাতছাড়া। রাফাল ইস্যুর দফারফা। এরপর অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে, পদ ছাড়ার নাটক করে রাহুল চলে গেলেন বিদেশে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে, বিধানসভা নির্বাচনগুলোতেও কার্যত কোনও ভূমিকাই ছিল না। একবার শোনা গেল তিনি বিদেশে গিয়ে ধ্যান করছেন। আবার ওই একই সময়ে নানা ইস্যুতে রাহুলের ট্যুইট দেখে বিজেপি নেতারা প্রশ্ন তুললেন, এ কেমন ধ্যান যাতে একসঙ্গে রাজনৈতিক ট্যুইটও চলে! রাহুল কবে আসবেন আর কবে যোগ দেবেন তা দেখে তাঁর মা সোনিয়া দিল্লিতে কংগ্রেস সমাবেশের কার্যসূচি ঠিক করলেন। একদিন জ্বালাময়ী ভাষণ দিয়েই ফের উধাও রাহুল। সংসদে অনিয়মিত, রাজনৈতিক আন্দোলন-কর্মসূচিতে তাঁকে দেখা যায় না, পাওয়া যায় শুধু ট্যুইটারে! নাগরিকত্ব আইনের প্রতিবাদ বা জেএনইউ কাণ্ড, তাঁর বোন প্রিয়াঙ্কার দেখা মিললেও অদৃশ্য রাহুল। শুধু মাঝে মাঝে ট্যুইট। এমন অনিয়মিত, কথায় কথায় বিদেশে ঘুরতে যাওয়া, জনসংযোগহীন নেতার হাতে ফের কংগ্রেসের দায়িত্ব তুলে দলের ঠিক কোন উপকারটা করতে চলেছেন সোনিয়া গান্ধী?

আরও পড়ুন-রাজভবন নয়, মোদি রাত কাটাবেন বেলুড় মঠে! প্রধানমন্ত্রীর সফরসূচিতে হঠাৎ বদল

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...