Saturday, April 4, 2026

পুরনো চিঠি তুলে অনুরাগকে আক্রমণ বিজেপির

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে লাগাতর বোমা ফাটান পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার পুরনো চিঠি প্রকাশ্যে এনে অনুরাগকে এক হাত নিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র শলভ মণি ত্রিপাঠী।

অনুরাগকে আক্রমণ করার সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাননি ত্রিপাঠি। উত্তরপ্রদেশ সরকারকে অনুরাগের পাঠানো চিঠি তিনি ট্যুইটারে তুলে দিয়েছেন। লিখেছেন অনুরাগের সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছিল, এখনও পড়ছে। এখন ভিক্ষা না পাওয়ায় গালিগালাজ শুরু করেছেন। আগে সরকার ফ্লপ সিনেমার জন্য কোটি টাকা অনুদান দিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, আর তাতেই এত রাগ এবং বিজেপিকে রোজ আক্রমণ। ২০১৬ সালে অনুরাগের ‘মসান’ ফিল্মের জন্য অখিলেশ সরকার দু’কোটি টাকা অনুদান দিয়েছিল। এরপর ‘মুক্কেবাজ’ ও ‘সান্ড কি আঁখ’ ফিল্মের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন। যদিও যোগী সরকারের কাছ থেকে তিনি কোনও অনুদান পাননি। ত্রিপাঠীর বক্তব্য, এই কারণে মোদি-অমিত শাহ বিরুদ্ধে প্রায়ই বিষোদগার করেন অনুরাগ।

আরও পড়ুন-মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...