Saturday, April 4, 2026

জিজ্ঞাসাবাদের জন্য ঐশীদের ডেকে পাঠাল দিল্লি পুলিশ

Date:

Share post:

জেএনইউ-র হিংসার ঘটনার তদন্তের জন্য ৯জন ছাত্রকে ডেকে পাঠাল দিল্লি পুলিশ। নোটিশ পাঠিয়ে বলা হয়েছে তদন্তের স্বার্থে সোমবার তারা যেন থানায় হাজির হয়। এছাড়াও ইউনিটি এগেইনস্ট লেফট নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল। সেই গ্রুপের ৬০জন সদস্যের মধ্যে ৩৭জন পড়ুয়াকে ডেকে পাঠানো হবে বলে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে হিংসার ঘটনা সাতজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। ৫ জানুয়ারির হামলায় ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ ৩৪জন আহত হন। পুলিশের দাবি, তারা তাছাড়াও হোস্টেল ওয়ার্ডেন নিরাপত্তাকর্মী এবং পুলিশের সঙ্গে কথা বলে এই এফআইআর, জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-পুরনো চিঠি তুলে অনুরাগকে আক্রমণ বিজেপির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...