Friday, April 3, 2026

ছাত্র আন্দোলন আঁকড়েই মুখরক্ষা করতে চাইছে টিম- ইয়েচুরি

Date:

Share post:

ইয়েচুরি, বিজয়ন বা বিমান বসুরা নন, সিপিএমের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার এখন ঐশী ঘোষরা৷ ঐশীদের হাতেই এখন সিপিএমের ওঠাবসা বা পথে নামা৷ JNU থেকেই কার্যত অক্সিজেন পেয়ে এ রাজ্য তথা গোটা দেশে নতুন উদ্যমে প্রতিবাদ আন্দোলনে ঝাঁপিয়েছে বাম ছাত্ররা৷ JNU-কে সামনে রেখেই আন্দোলনে বিশেষভাবে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লির বাম ছাত্ররা৷ এই রাজ্যগুলিতে বাম ছাত্রদের CAA-NRC বিরোধী আন্দোলন বিপাকে ফেলছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে৷ রাজ্যে রাজ্যে SFI-এর এই আন্দোলনকে একসূত্রে গেঁথে কেন্দ্রীয়ভাবে বৃহত্তর বিক্ষোভে পরিনত করার ভাবনা চলছে৷ আগামী শনি ও রবিবার দিল্লিতে সিপিএমের পলিটব্যুরো বৈঠকে বাম ছাত্রদের সাম্প্রতিক আন্দোলনই আলোচনার প্রধান অ্যাজেণ্ডা হতে চলেছে৷ সি‌পিএমের শীর্ষ নেতাদের একাংশের দাবি, CAA ও NRC-এর বিরুদ্ধে দলগতভাবে সিপিএম সেভাবে কিছু করতে পারেনি৷ সেক্ষেত্রে দলের মুখরক্ষা করছে ছাত্রফ্রন্ট৷ ছাত্রদের হাতেই তাই ছাড়া হোক এই আন্দোলন৷ রাজ্যভিত্তিক লড়াইকে তুলে আনা হোক দিল্লিতে৷

পলিট ব্যুরোর বৈঠকে এই আলোচনাই অনেকটা জায়গা নেবে বলে দলের অভ্যন্তরের খবর৷

ওদিকে, আগামী ১৭-১৯ জানুয়ারি তিরুবনন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক৷ এই বৈঠকে কেন্দ্রীয় সরকারকে বিপাকে ফেলতে দেশের সব ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে দলকে উদ্যোগ নিতে বলবেন একাধিক রাজ্য নেতা৷
কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিভিন্ন রাজ্যের সিপিএম নেতাদের বক্তব্য, JNU,
জামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের CAA-NRC বিরোধী বিক্ষোভ গোটা দেশের নজর কেড়েছে৷
সাধারন মানুষের সহানুভূতিও পেয়েছে৷ এটাই ধরে রাখতে চাইছেন ইয়েচুরি-রাও৷

JNU-তে ঐশীদের আন্দোলন কার্যত বিজেপি বনাম সিপিএমের লড়াইয়ে পরিনত হয়েছে৷ বাম নেতাদের স্বীকারোক্তি, দলের শীর্ষ নেতারা এই ইস্যুতে
বিক্ষোভ-আন্দোলন চালিয়ে প্রচার যা পেয়েছেন, তার থেকে অনেক বেশি গুরুত্ব ও প্রচার পেয়েছে ঐশীদের মতো ছাত্র নেতাদের রাজ্যে রাজ্যে আন্দোলন৷

ইয়েচুরি, বিজয়ন, কারাতরা ইতিমধ্যেই ঐশী ঘোষের সঙ্গে আলাদা সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন৷ এবার সেই আন্দোলনকেই লড়াইয়ের মূল হাতিয়ার করতে চাইছেন ওই ইয়েচুরি, বিজয়ন, কারাতরাই৷

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...