Sunday, April 12, 2026

প্রিন্স হ্যারির সিদ্ধান্তকে স্বাগত, বিবৃতি দিয়ে জানালেন রানি

Date:

Share post:

নাতি আর নাতবউয়ের জেদের কাছে নত হলেন ঠাকুমা। হলেনই বা তিনি ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। তবু নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে মান্যতা দিয়ে প্রিন্স হ্যারি ও তাঁর পরিবারকে কানাডা, ইংল্যান্ডে ভাগ করে থাকার সিদ্ধান্তকে স্বাগত জানালেন। তিনি একই সঙ্গে তাঁদের স্বাধীনভাবে বাঁচার ইচ্ছেকেও মান্যতা দিয়েছে বার্কিংহাম প্যালেস।

কিছুদিন আগেই রাজ পরিবারের ‘সিনিয়ার সদস্য’-এর তকমা ঝেড়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন প্রিন্স হারি ও তাঁর স্ত্রী মেগান। স্বাধীনভাবে কানাডা ও ইংল্যান্ডে থেকে রোজগার করে সংসার চালাতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের এই প্রস্তাবে ঝড় ওঠে ব্রিটিশ রাজপরিবারের অন্দরে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হস্তক্ষেপ করতে হয় স্বয়ং রানি দ্বিতীয় এলিজাবেথকে। সোমবার, ভারতীয় সময় সন্ধেয় হ্যারির সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করেন রানি। সেখানেই তিনি জানান, তাঁর নাতি ও পরিবারের সিদ্ধান্তের পাশে আছে রাজপরিবার। পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে তাঁরা চলেছে। আগামী দিনে এ বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিবৃতিতে জানান রানি। এই বিবৃতির পরে প্রিন্স হ্যারি এবং মেগানের স্বাধীন জীবনচর্চার পথ সুগম হল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...