Tuesday, April 7, 2026

ছাত্রদের না উস্কে আগে কলেজে ভোট করাক তৃণমূল: দিলীপ

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,” ছাত্রদের আন্দোলনে নামতে বলছেন মুখ্যমন্ত্রী। দেশের আইনের বিরুদ্ধে রাস্তায় ধর্ণায় বসাচ্ছেন। জামিয়া থেকে জে এন ইউ ছাত্রদের সমর্থন করছেন। ছাত্রআন্দোলনে স্বাধীনতার কথা বলছেন। অথচ এই রাজ্যেই কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে দেন না। ছেলেমেয়েদের ভোট বন্ধ করে রেখেছেন। উনি চান না কলেজের মধ্যে ছাত্রছাত্রীদের অধিকার থাক। উনি চান নিজের রাজনীতির ঘুঁটি করে ছেলেদের রাস্তায় গোলমাল করতে পাঠাতে।” অভিভাবকদের উদ্দেশে দিলীপবাবু বলেন,” ভাবুন আপনার ছেলেমেয়েকে দিয়ে কী করানো হচ্ছে। তার নিজের কলেজে ছাত্রভোট বন্ধ। তাদের নিয়ে যাওয়া হচ্ছে ভুল বুঝিয়ে রাস্তায় দেশবিরোধী কথা বলতে। এতে শুধু রাজনীতির কারবারিদের লাভ। ছাত্রদের নয়।” দিলীপ বলেন,” তৃণমূল ছাত্রদের রাস্তায় ঠেলে না দিয়ে আগে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফেরাক।”

আরও পড়ুন-কাগজ দেব না, এই শ্লোগান দিতে বারণ করলেন মমতা

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...