Wednesday, March 18, 2026

দিলীপ অযোগ্য-অপদার্থ! বলেন কী বিজেপি নেতা!

Date:

Share post:

দিলীপ ঘোষের শুট আউট মন্তব্য জমজমাট। দলেই একে একে বিরুদ্ধ স্বর বাড়ছে। প্রথমে ট্যুইট সর্বস্ব নেতা বাবুল সুপ্রিয়। কিছুটা মোলায়েম ভাষায় লকেট চট্টোপাধ্যায়। এবার রাজ্য বিজেপির সহ-সভাপতি চন্দ্র বসু। তিনি আরও খুল্লাম খুল্লা ভাষায় আক্রমণ করলেন দিলীপকে। এবং লক্ষ্যণীয় হলো তাঁর ট্যুইট রি-ট্যুইট করেছেন দলের সাংসদ স্বপন দাশগুপ্ত। বুঝিয়ে দিয়েছেন তিনিও এই প্রশ্নে দিলীপের বিরুদ্ধ বেঞ্চে। যে বেঞ্চে সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে।

কী লিখেছেন চন্দ্র বোস? ‘যখন কোনও অযোগ্য, অপদার্থ মানুষ নির্বাচিত হন, তখন তাঁর কাছ থেকে আর কী আসা করা যায়! তখন তাঁর কাছ থেকে পাওয়া যায় শুধু কুকথা আর নেতিবাচক মানসিকতা। রাজনীতিতে এই আবর্জনা পরিস্কার হোক।’ চন্দ্র বসু দলের মূল স্রোতের পিছন দিকে থাকলেও তাঁর ট্যুইট রি-ট্যুইট করে কার্যত দিলীপের বিরুদ্ধে দলেই আরও একজন জেহাদ ঘোষণা করেছেন, তিনি স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত দলে তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত। মাঝে রাজ্য সভাপতি হিসাবে তাঁর নামও ভেসে উঠেছিল।

দলের মধ্যে অন্য মত প্রকাশ্যে বলার ক্ষেত্রে চন্দ্র বোস নির্ভীক। তিন উপনির্বাচনে হারার পর চন্দ্র বলেছিলেন, স্বামজি, নেতাজি, রবীন্দ্রনাথের জন্মভূমিতে হিন্দিভাষী এলাকার ঢঙে প্রচার মানুষ নেবেন না। বাংলার জন্য পৃথক রণকৌশল ভাবতে হবে। এবার আরও স্পষ্টভাবে এবং দিলীপ ঘোষকে ‘বিলো দ্য বেল্ট’ হিট করে।

দিলীপ কী বলবেন?

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...