Tuesday, April 7, 2026

বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চাইছে কেন্দ্র, কেন জানেন ?

Date:

Share post:

পেঁয়াজের দাম লাগাম ছাড়া। তাই দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে ভারত। মোট ৩৬ মেট্রিক টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে দেশের পেঁয়াজের সংকট কমবে বলে দাবি কেন্দ্রের। কিন্তু রাজ্য সরকারগুলি এর মধ্যে মাত্র ৩হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়েছে। বাকি পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতে চাইছে কেন্দ্র।

কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ২০০ টাকা কেজিতে পৌঁছেছিল। শেষপর্যন্ত চিন এবং তুরষ্ক থেকে ৩৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে সরকার। মহারাষ্ট্র, কর্নাটক, হরিয়ানা, ওড়িশা, অসম যে পরিমান পেঁয়াজ চেয়েছিল, তা লাগবে না বলে জানিয়েছে।

পেঁয়াজ সঙ্কট তৈরি হওয়ার পর বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। এতে সঙ্কটে পড়েছিল বাংলাদেশ।এবার সেই বাংলাদেশকে আমদানি করা পেঁয়াজের অংশ দিতে চাইল কেন্দ্র। এই নিয়ে বাংলাদেশের হাইকমিশনার রাকিবুল হককে প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...