Sunday, April 12, 2026

কাজী নজরুলের পুত্রবধূ উমা কাজী প্রয়াত

Date:

Share post:

প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী। বিদ্রোহী কবির বড়ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী৷ বুধবার রাতে ঢাকার বনানীতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। তিনি আগেও বেশ কিছুদিন হাসপাতালেও ছিলেন।
খিলখিল কাজী ও মিষ্টি কাজী নামে তিনি দুই মেয়েকে তিনি রেখে গেলেন।
উমা কাজীর মৃত্যুতে বাংলাদেশে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোকপ্রকাশ করেছেন। কাজী সব্যসাচী মারা যান 1979 সালে। তারপর থেকেই উমাদেবী স্থায়ীভাবে ঢাকার বনানীতে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার বনানীর কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে৷

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...