Sunday, April 12, 2026

SSC-র চেয়ারম্যান পদ থেকে অপসারিত সৌমিত্র সরকার

Date:

Share post:

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বা SSC-র চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন সৌমিত্র সরকার। বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চেয়ারম্যানের কাজে শিক্ষা দফতর সন্তুষ্ট ছিল না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই। আপাতত কমিশনের এক আধিকারিককে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান যোগ না দেওয়া পর্যন্ত তিনিই কাজ চালিয়ে যাবেন। উচ্চ- প্রাথমিকে নিয়োগ ঘিরে নানা জটিলতার সময় সরকারকে না জানিয়েই ছুটিতে যাওয়ার জন্য গত অক্টোবরে সৌমিত্র সরকারকে শোকজ করেছিল রাজ্য শিক্ষা দফতর। চেয়ারম্যান ঠিকমতো তাঁর দায়িত্ব পালন করছিলেন না বলে অভিযোগও এসেছিল। এবার শেষ পর্যন্ত সৌমিত্র সরকারকে সরিয়েই দেওয়া হল৷ হাওড়ার জয়পুর কলেজের অধ্যক্ষ সৌমিত্রবাবু প্রায় 2 বছর এই পদে ছিলেন। তাঁর সময়কালে একের পর এক মামলায় বিদ্ধ হতে হয়েছে সরকারকে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নিয়োগ নিয়ে আইনি জট এখনও কাটেনি। এসব নানা কারণেই তাঁর কাজে খুশি ছিল না সরকার।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...