Tuesday, April 7, 2026

মহানগরের রাজপথে বিশিষ্টজনদের অরাজনৈতিক মিছিল

Date:

Share post:

এনআরসি, সিসিএ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হামলা- এই সবকিছুর প্রতিবাদে মহানগরের রাজপথে বিশিষ্টরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। মিছিলে পা মিলিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, দুলাল লাহিড়ী শুভাশিস মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র বসু, পল্লব কীর্তনিয়া, নীল মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, চন্দন সেন, দেবদূত ঘোষ, পৌলোমী চট্টোপাধ্যায় প্রমুখ।
মিছিল থেকে জেএনইউ থেকে শুরু করে বিশ্বভারতীতে পড়ুয়াদের আক্রমণের ঘটনাকে কড়া ভাষা নিন্দা করা হয়েছে। ছাত্রদের পাশে দাঁড়ানো তাঁদের কর্তব্য বলেই মনে করছেন নাট্য ব্যক্তিত্বরা। সুজন ওরফে নীল মুখোপাধ্যায়ের মতে, অস্তিত্বের সংকটের দিনে রাস্তায় না নেমে পারেননি।
এই মিছিলে কোনও দলীয় রং নেই। জাতীয় পতাকা নিয়ে এই মিছিল রাসবিহারী মোড় থেকে শুরু হয়েছে। ফেস্টুন ব্যানার হাতে নিয়ে গান গাইতে গাইতে মিছিল এগিয়ে চলেছে অ্যাকাডেমির দিকে। সেখানে উপস্থিত থাকছেন তরুণ মজুমদারের মত প্রবীণ ব্যক্তিত্বরাও।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...