Thursday, April 2, 2026

আমেরিকার সঙ্গীদের চাকরবাকর বলে ব্যঙ্গ খামেইনির, শুনে চটলেন ট্রাম্প

Date:

Share post:

আমেরিকার সঙ্গীসাথীরা আসলে চাকরবাকর। ওদের কথার কী গুরুত্ব? আমেরিকার তালে তাল দেওয়াই তো ওদের কাজ। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে এই ভাষাতেই তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি। ইরানি নেতার মুখে এই ব্যঙ্গ শুনে বেদম চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কথাবার্তায় আরও সংযত থাকা উচিত খামেইনির।

ইরানকে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি মেনে চলার আবেদন জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এই আর্জিতে বিন্দুমাত্র আমল না দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি বলেন, এই দেশগুলো আমেরিকার চাকর। আমেরিকা যা করতে বলে তাই করে। আমেরিকার সেবা করাই ওদের কাজ। আর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, কথাবার্তায় সংযম দরকার খামেইনির। তিনি ইউরোপ ও আমেরিকাকে নিয়ে খুবই বাজে কথা বলছেন। এসব ছেড়ে ইরানের বেহাল অর্থনীতির দিকে মন দেওয়া উচিত তাঁর।

আরও পড়ুন-CAA ইস্যুতে সোনিয়ার ডাকা বৈঠকে যায়নি মমতার প্রতিনিধি, উত্তরে চিদম্বরম কী বললেন?

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...