Saturday, April 11, 2026

বেঙ্গালুরুতে অনন্য রেকর্ড রোহিত-কোহলির

Date:

Share post:

ভারতের মাটিতে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ২-১ ব্যাবধানে। কিন্তু ব্যাবধান ২-১ হল ঠিকই, কিন্তু জিতল টিম ইন্ডিয়া।

এদিন চোটের কারণে ওপেন করতে পারেননি শিখর ধাওয়ান। সেই অভাব বুঝতে দেননি রোহিত-কোহলি। ওপেন করতে নেমে ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রান তোলেন রোহিত শর্মা। এর সঙ্গে সঙ্গে একদিনের ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন হিটম্যান। পিছনে ফেললেন শচীন-সৌরভকে। ওয়ান ডে ক্রিকেটে কোহলি এবং ডি ভিলিয়ার্সের পরই রোহিত দ্রুততম ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন।

অন্যদিকে বেঙ্গালুরুতে রেকর্ড হাঁকিয়েছেন ক্যাপ্টেন কোহলিও। এদিন শতরান থেকে সামান্য দূর থেকে ফেরেন কোহলি। তিনি করেন ৮৯ রান। তবে এদিনের ৮৯ রানের সুবাদে করে ফেললেন আরও একটি রেকর্ড। অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড করলেন কোহলি। এর আগে ১২৭ ইনিংসে এই বিরল কৃতিত্ব ধরে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার কোহলি ছাপিয়ে গেলেন ধোনিকেও। কোহলি পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন মাত্র ৮৭টি ইনিংসে। এই এলিট ক্লাবে কোহলি এবং ধোনির পর রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং, গ্রেম স্মিথ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...