Tuesday, April 7, 2026

বাগানে ফের সভাপতি টুটু, সচিব পদে অভিষেক সৃঞ্জয়ের

Date:

Share post:

আরপিজি গোষ্ঠীর সঙ্গে সফল গাঁটছড়ার পর এবার মোহনবাগানে ‘পরিবর্তন’। ক্লাবের সভাপতি পদে ফিরে এলেন স্বপন সাধন বোস, এবং সচিব পদে ক্লাবের তরুণ তুর্কি সৃঞ্জয় বোস। মোহনবাগানের যে এই পটপরিবর্তন হতে চলেছে তা প্রথম জানিয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

বাগানের সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হন। তাঁর শূন্য আসনে নির্বাচন বাধ্যতামূলক ছিল। সোমবার ক্লাবের কর্মসমিতির সভায় একটি শূন্য পদ ভরাট করতে গিয়ে কার্যত ক্লাবের সব পদেই পরিবর্তন করতে হলো। সভাপতি পদে টুটু বোস নির্বাচিত হওয়ায় তাঁর ফেলে যাওয়া সচিব পদে নির্বাচিত হন সৃঞ্জয় বোস। এইভাবে সহ-সচিব পদে সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ হলেন উত্তম সাহা, গ্রাউন্ড সেক্রেটারি হলেন মহেশ টেকরিওয়াল, হকি সেক্রেটারি হলেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়। আর প্রয়াত ক্লাব কর্তা অঞ্জন মিত্রর কন্যা সোহিনী মিত্র চৌবেকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। ক্লাব তাঁবুতে টুটু বোস বলেন, আমি বলেছিলাম মোহনবাগান আইএসএল খেলবে, এখনও বলছি। অন্য সব টুর্নামেন্টও খেলবে। আর নতুন সচিব সৃঞ্জয় বলেন, এটা আমার স্বপ্নের দিন। ছোটবেলা থেকে জড়িয়ে এই ক্লাবে। ৩৫-৩৬ বছর ধরে। দেবাশিসদার সঙ্গে একসাথে আগের মতোই কাজ করতে চাই। এখন ক্লাবের জন্য কিছু করতে পারলে খুশি হবো।

এদিন কর্মসমিতির সভায় মোহনবাগান এবং আরপিজি গোষ্ঠীর গাঁটছড়াকে সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে ২০১৮-১৯-এর হিসাব পেশ করা হয়েছে। এই প্রথম বছরের হিসাব বছরে পেশ হলো। পরে তা এজিএমের জন্য পেশ করা হবে। এদিন সিদ্ধান্ত হয়, ২৭ জানুয়ারি হবে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা। এছাড়া ৩০ জানুয়ারি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের ৯০তম জন্মদিন পালন করা হবে ক্লাব তাঁবুতে।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...