Saturday, June 27, 2026

ভাটপাড়ার নয়া চেয়ারম্যান ‘ফণীদা’

Date:

Share post:

ভাটপাড়া পুরসভা তৃণমূল পুনর্দখলের পরে, এবার চেয়ারম্যান নির্বাচন হল। নতুন চেয়ারম্যান হলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। এলাকায় ফণীদা বলেই পরিচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তৃণমূল সূত্রের খবর, চেয়ারম্যান পদের জন্য তিনটি নাম পাঠানো হয়। তার মধ্যে থেকে অরুণ বন্দ্যোপাধ্যায়ের নামেই সিলমোহর দেন তৃণমূলের শীর্য নেতৃত্ব। নির্বাচিত হওয়ার পরেই নবনিযুক্ত চেয়ারম্যান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শকে সামনে রেখেই কাজ করতে চান তিনি। সামনেই পুরসভার নির্বাচন। তার আগে খুব কম সময়ই পাওয়া যাবে এলাকায় কাজের জন্য। সে ক্ষেত্রে দ্রুত কাজ শুরু করতে চায় নতুন পুরবোর্ড।

বাম জমানার পর থেকে চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। তিনি তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়ে সাংসদ হওয়ার পরে তাঁর ভাইপো সৌরভ সিং চেয়ারম্যান হন। এরপর তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ফের পুরসভা দখল করলে, চেয়ারম্যান হলেন অরুণ বন্দ্যোপাধ্যায়। কঠোর নিরপত্তার মধ্যে এদিন ভোটগ্রহণ হয়। এলাকায় মোতায়েন ছিল পুলিশবাহিনী।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...