Saturday, June 27, 2026

দেওরি মায়ের দর্শনের পর ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন ধোনি

Date:

Share post:

আইপিএল নিয়ে রীতিমতো চিন্তায় মহেন্দ্র সিং ধোনি৷এমনকি ভারতীয় দলে তাঁর ফিরে আসা নিয়েও জল্পনা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ঝাড়খন্ডের জনপ্রিয় মন্দির দেওরি মায়ের দর্শন করলেন ধোনি ৷ মায়ের পায়ে পুজো দেওয়ার পাশাপাশি, তেমনি ভক্তদের আবদার মেটাতে সেলফিও তুললেন ৷ সেই ছবি তিনি পোস্ট করেছেন ট্যুইটারে ৷যদিও বোর্ডের তরফে জানানো হয়েছিল, চুক্তিতে না থাকার অর্থ এই নয় যে সেই ক্রিকেটার জাতীয় দলে অনিশ্চিত।
যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অসমর্থিত সূত্রে খবর, ধোনিকে জানিয়েই বোর্ড চুক্তি থেকে বাদ দিয়েছে। তাই এখন আর কোনও মন্তব্য করতে চাইছেন না সৌরভ।
বৃহস্পতিবার থেকেই ঝাড়খণ্ডের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ধোনি। গোটা দল লাল বলে অনুশীলন করলেও ধোনি কিন্তু সাদা বলে অনুশীলন করছেন । ধোনির প্র্যাকটিসের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন অনুশীলনে না থাকলেও ফিটনেসে সমস্যা নেই মাহির।জানা গিয়েছে, আইপিএলের জন্যই নিজেকে প্রস্তুত করছেন ধোনি। মাহির একসময়ের কোচ চঞ্চল ভট্টাচার্য দাবি করেছেন, আইপিএল খেলার পর ভারতীয় দলে ফিরবেন ধোনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...