Tuesday, April 7, 2026

ভয়াবহ আগুন সুরাটের রঘুবীর মার্কেটের বহুতলে

Date:

Share post:

বিধ্বংসী আগুন সুরাটের রঘুবীর মার্কেটের বহুতলে । মঙ্গলবার ভোরে সুরাটের রঘুবীর মার্কেটের একটি বহুতল থেকে আগুন এবং ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের ৪০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সেখানে ক্রমশ বাড়ানো হয় দমকল ইঞ্জিনের সংখ্যা। এরপর ডাকা হয় পার্শ্ববর্তী এলাকার দমকল বিভাগকেও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

গুজরাটের সুরাটের রঘুবীর মার্কেট একটি নামী টেক্সটাইল হাব। তারই একটি বহুতলের ১০ তলায় আগুন লাগে। এখন আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে মনে করা হচ্ছে, কোটি কোটি টাকার জামাকাপড়, কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও অজানা দমকল আধিকারিকদের কাছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...