Tuesday, April 7, 2026

শীর্ষ আদালতে কেন্দ্রের বিরুদ্ধে বড় জয় পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

Date:

Share post:

শীর্ষ আদালতে গিয়ে কেন্দ্রকে পিছু হঠতে বাধ্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ই-মেলে নজরদারি ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন মহুয়া। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য নজরদারির সমস্ত প্রচেষ্টা বন্ধ করা হচ্ছে।

কিছুদিন আগে থেকেই দেশে নাশকতা রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারির পরিকল্পনা করে কেন্দ্র। জেলাস্তরেও নাগরিকদের সোশ্যাল মিডিয়ার পোস্টের উপর নজর রাখার জন্য নতুন এক পরিকল্পনা করেছিল কেন্দ্র।

কেন্দ্রের এই ছক নাগরিকদের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। ই-মেল ও সোশ‌্যাল মিডিয়ার উপর কেন্দ্রের ‘অবৈধ’ নজরদারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সুপ্রিম কোর্টে মহুয়ার তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। শুনানিতে মহুয়া-সিংভি দাবি করেন, সরকার যে পরিকল্পনা করছে, তা পুরোপুরি গোপনীয়তার অধিকার খর্ব করছে। এতে সাধারন মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন মহুয়ার আইনজীবী। সিংভির সেই যুক্তি কার্যত মেনে নেয় আদালত।

মহুয়ার মামলার শুনানিতে
মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, ই-মেলে আর নজরদারি করা হবে না। ই-মেলে নজরদারির জন্য প্রস্তাবিত টেন্ডার বাতিল করা হয়েছে। এর পরই মহুয়া মৈত্র টুইটারে লিখছেন,“আমার পিটিশনের ভিত্তিতে এদিন UIDAI জানিয়েছে, তারা সোশ‌্যাল মিডিয়া নজরদারি-হাব গঠন করার সিদ্ধান্ত প্রত‌্যাহার করে নিচ্ছে। একইসঙ্গে জানিয়েছে, ভবিষ‌্যতেও এমন কোনও পরিকল্পনা নেই। বেআইনিভাবে মানুষের উপর নজরদারির বিরুদ্ধে বিচার পেলাম। আজ এক বড় জয়ের দিন।”

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...