Tuesday, April 7, 2026

বিধানসভায় CAA বাতিলের প্রস্তাবের পর সব বিরোধীদের পাশে চাইলেন পার্থ

Date:

Share post:

কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিধানসভায় প্রস্তাব জমা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই প্রসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “আগামী ২৭ তারিখ দুপুর দুটোর সময় বিশেষ অধিবেশন হবে বিধানসভায়। সেই কারণে আমরা নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিধানসভায় প্রস্তাব জমা দিয়েছি। নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই দিকে নজর রেখেই আমরা এই প্রস্তাব জমা দিয়েছি। আমরা চাই সব বিরোধীরা আমাদের এই প্রস্তাব নিয়ে তাদের সহমত জানাক।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার যা করেছে, তাতে দেশের নানা জায়গায় প্রতিবাদ হচ্ছে। সেই কারণে আমরা রুল ১৬৯-এ বিধানসভায় এই প্রস্তাব এনেছি। এই বিল বাতিলের দাবিতে সবাই সহমত পোষণ করবেন। বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ফোন করে বিষয়টিরজানিয়েছি আমি। এটা সরকারের দুর্বলতা নয়। গণতন্ত্র বাঁচানোর লড়াই। যারা মমতাকে শূন্য করার ভাবনা রাখছেন, তারা আসলে বিজেপিকে শক্তিশালী করতে চাইছেন। সব রাজনৈতিক দলের সব প্রতিনিধিদের বলছি, সহমত দেখানোর জন্য। কে আগে কে পরে সেটা নয়, মানুষকে আগে রেখে আমাদের চলতে হবে।”

আরও পড়ুন-সিএএ বিরোধী প্রস্তাব পেশে বিশেষ অধিবেশন ২৭শে

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...