Saturday, April 4, 2026

প্রেসিডেন্সির অধ্যাপক চললেন কুমেরু

Date:

Share post:

কে বলে বাঙালি ঘরকুনো? কে বলে বাঙালি অ্যাডভেঞ্চারে পিছিয়ে থাকে? সব সাবেকি ধারণা ওলট পালট করে দিয়ে বাঙালি গবেষক সুমিত মণ্ডল যাচ্ছেন কুমেরু গবেষণায়, এই বছরেই।

প্রেসিডেন্সি কলেজের এই অধ্যাপক গবেষণার কাজ করছেন কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকে। বিষয় ‘সাদার্ন সি অ্যান্ড আন্টার্টিক ওশান’। কুমেরু মহাসাগরে প্রাণীদের বাস্তুতন্ত্র। কুমেরুতে বরফ গলছে। বদলে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া। সমুদ্রের নিচে থাকা আণুবীক্ষণিক জীবদের নিয়েই সুমিত মণ্ডলের গবেষণা। আড়াই মাসের প্রোজেক্ট। তবে মাঝে মধ্যেই আবহাওয়া তাঁকে মুশকিলে ফেলতে পারে। সুমিত বলছেন, কুমেরুতে যাওয়া তো স্বপ্ন ছিলই। এবার গবেষণার জন্য মুখিয়ে আছি। আশা করি গবেষণায় সফল হব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...