Saturday, March 28, 2026

সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্ত না করলে বিজেপিতে থাকা নিয়ে ভাবব!

Date:

Share post:

বিজেপির অন্দরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এর আগেও দলের কিছু সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করেছিলেন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বোস। ফের আর একবার। এবার দল ছাড়ার হুমকিও দিয়ে রাখলেন। বললেন, সিএএ-র আইনের সামান্য কিছু পরিবির্তন করা উচিত। তাহলে ব্যক্তিগতভাবে আমার মানতে অসুবিধা নেই। কিন্তু কোন জায়গাটার পরিবর্তন চান তিনি। চন্দ্র বলেন, মুসলিমদেরও সিএএতে অন্তর্ভুক্ত করা উচিত। এটা ঘটনা, গান্ধীজিও চেয়েছিলেন প্রতিবেশী দেশগুলি থেকে অত্যাচারিতরা ভারতে এলে তাদের আশ্রয় দেওয়া উচিত। কিন্তু তিনি কোনও ধর্মের কথা বলেননি। তাই সকলকে সুযোগ দেওয়া উচিত। গান্ধীজির পথে চলতে গেলে তাঁর কথা মানতে হবে। আর সিএএ থেকে ধর্মীয় বিষয়টি সরিয়ে নিলে বিরোধীদের বিরোধিতাও নিমেষে উবে যাবে। আর কেন্দ্র যদি এই আইন বদল না করে তবে বিজেপিতে থাকা নিয়েও আমাকেও ভাবতে হবে।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...