Saturday, March 28, 2026

মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া অপরাধীর আইনি অধিকার হতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির

Date:

Share post:

একজন ধর্ষিতার সুবিচার পাওয়ার লড়াই অনন্তকাল ধরে চলতে পারে না। কোনও অপরাধী যদি আইনকে পরিকল্পিতভাবে দেরির কৌশল হিসাবে ব্যবহার করে তা সুপ্রিম কোর্ট অনুমোদন করবে না। ধর্ষিতার বিচার পাওয়ার অধিকারকেই অগ্রাধিকার দেবে কোর্ট। নির্ভয়া মামলার প্রেক্ষাপটে বুধবারই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার পেশ করেছে ফাঁসির সাজাপ্রাপ্তদের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরির আর্জি। তারপর বৃহস্পতিবার ধর্ষিতার সুবিচারের পক্ষে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। তিনি বলেন, মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া কোনও অপরাধীর আইনি কৌশল হতে পারে না। সেরকম চেষ্টা হলে কোর্ট নীরব দর্শক হয়ে থাকবে না। আমাদের দেখতে হবে আইনি প্রক্রিয়া ভুলভাবে ব্যবহার করে অপরাধী যেন কোনওভাবে ছাড় না পায়। দ্রুত সাজা কার্যকরের ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত 2012 সালে হওয়া নির্ভয়া গণধর্ষণকাণ্ডে বারবার ফাঁসির সাজা পিছিয়ে যাওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন মৃত তরুণীর মা-বাবাও।

 

Related articles

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...