Monday, March 23, 2026

CAA-র প্রতিবাদে বিজেপি ছাড়লেন ইন্দোরের 80 মুসলিম নেতা

Date:

Share post:

অশনি সংকেত ! এবার আঘাত এলো গেরয়ার অন্দরমহল থেকেই৷ CAA-NRC-র কড়া প্রতিবাদ বিজেপিতেই৷

সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC-র প্রতিবাদে ইন্দোরে বিজেপি-র সংখ্যালঘু সেলের 80 জন মুসলিম নেতা বৃহস্পতি একসঙ্গে বিজেপি থেকে ইস্তফা দিলেন৷ ইন্দোর, খড়গাঁও ও দিওয়াসের মুসলিম নেতাদের এই গণ-পদত্যাগ গোটা দেশেই আলোড়ন ফেলে দিয়েছে৷

এ দিন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই মুসলিম নেতারা বলেছেন, “হিন্দু-মুসলিম বিতর্ক থেকে নজর সরিয়ে দেশের অর্থনীতি ও বেকারত্বের দিকে তাকানো উচিত বিজেপি শীর্ষনেতাদের এবং কেন্দ্রীয় সরকারের”৷ বিজেপির-র ইন্দোর শাখার নেতা ওয়াসিম ইকবাল খানের কথায়, “তিন তালাক, রাম মন্দির, 370 ধারার অবলুপ্তির মতো সিদ্ধান্তের পর মুসলিম সমাজের থেকে আমরা মুখ ঘুরিয়ে রাখতে পারি না৷” এদিন ওয়াসিম বলেন, ‘CAA, এবং NRC কিছু সিদ্ধান্ত আসলে 15 শতাংশ মানুষের বিরুদ্ধে 85 শতাংশ মানুষের মনে ঘৃণা তৈরি করার একটি কৌশল৷ বিজেপি নেতাদের এই মনোভাব কাম্য ছিলো না৷”

Related articles

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...