Monday, March 23, 2026

2020 -তে হোয়াটসঅ্যাপে নয়া ফিচার

Date:

Share post:

2020-তে হোয়াটসঅ্যাপে নয়া ফিচার। এ বার হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করল ফেসবুক। একটা ক্লিকেই বদলে যাবে এই চ্যাটিং অ্যাপের রং। এতদিন হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের উপর চলত কথোপথন, সেটাই হচ্ছে নিকষ কালো।
তবে এখনই এই সুবিধা সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাবেন না। শুধুমাত্র বিটা ভার্সনের ক্ষেত্রেই গ্রাহকেরা এখন এই সুবিধা পেতে পারেন।
কীভাবে মিলবে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড?

• ডার্ক মোড সেটিংসের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করে তা সক্রিয় করতে হবে।
• হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।
• চ্যাট অপশনে ক্লিক করলে থিম বলে একটি অপশন দেখা যাবে।
• থিম থেকে ডার্ক অপশন নির্বাচন করতে হবে।
এই ভাবে এগোলেই ডার্ক মোডের সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে কালো ব্যাকগ্রাউন্ডে সবুজ বাবলের মধ্যে মেসেজগুলি দেখা যাবে।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...