Sunday, February 22, 2026

মহাত্মা গান্ধীর শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করার পরামর্শ রাষ্ট্রপতির

Date:

Share post:

নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সুবিচার, স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের দায়িত্বও অর্পণ করে সংবিধান। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সঙ্গে মহাত্মা গান্ধীর শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করলে সংবিধান মেনে চলা সহজ হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘সংবিধান আমাদের এক স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে অধিকার দিয়েছে, কিন্তু সেই সঙ্গে গণতন্ত্রের মূল নীতি যেমন ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের সঙ্গে জড়িয়ে থাকার দায়িত্বও অর্পণ করেছে। এই সাংবিধানিক নীতিগুলি মেনে চলা সহজ হয় যদি আমরা জাতির জনকের জীবনদর্শন মনে রাখি। এই দায়িত্ব পালনের মধ্যে দিয়েই গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীর সঠিক ও অর্থপূর্ণ উদযাপন সম্ভব।’
রাষ্ট্রপতি বলেন, ‘নবীনদের জন্য সবার আগে আসে দেশ। তাঁদের সাহচর্যেই আমরা নতুন ভারতের উন্মেষ প্রত্যক্ষ করছি। কোনও দাবির জন্য লড়াই করার সময় নবীনদের ভুললে চলবে না গান্ধীজির উপহার দেওয়া অহিংসার নীতি।’ দেশের প্রতিরক্ষা বাহিনীর কাজের প্রশংসা করে তাঁদের কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি। কুর্নিশ জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকেও। সম্প্রতি মহাকাশে মানুষ পাঠাতে উদ্যোগী হয়েছে ইসরো। ইসরোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া দেশ গঠনে চিকিত্সক, কৃষক থেকে শিক্ষক এবং শিল্পপতি- সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভাষণে উল্লেখ করেন তিনি।


spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...