Sunday, March 29, 2026

সততা থাকলে শাহিনবাগ যান, মোদিকে তোপ অধীর চৌধুরির

Date:

Share post:

“তিন তালাক আইনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো মুসলিম বোনেদের জন্য চোখের জলে ভাসিয়ে দিচ্ছিলেন। এখন উনি শাহিনবাগ যাচ্ছেন না কেন? ওখানে তো মুসলিম মা-বোনেরাই বসে আছেন৷”

দিল্লি নির্বাচনের আগে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি। সোমবার অধীরবাবু বলেন, “প্রধানমন্ত্রীর মনে সততা থাকলে তিনি শাহিনবাগে অবশ্যই যাবেন।”. CAA নিয়ে প্রথমদিন থেকেই যথেষ্টই আক্রমণাত্মক অধীর চৌধুরি৷ দিল্লি বিধানসভা নির্বাচনেও প্রধান ইস্যু হয়ে উঠেছে শাহিনবাগের বিক্ষোভ। এই ইস্যুতে বিজেপি টানা আম আদমি পার্টি ও কংগ্রেসকে আক্রমণ করে চলেছে । শাহিনবাগের আন্দোলনকারীদের কখনও বলা হচ্ছে ‘পাকিস্তানি’, কখন ‘দেশবিরোধী’‌৷ অমিত শাহ একধাপ এগিয়ে বলেছেন, “ইভিএমের বোতাম এত জোরে টিপুন যেন সেটার কারেন্ট শাহিনবাগেও লাগে”।

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...