Wednesday, June 10, 2026

ডাক্তারি পড়ুয়াদের সারমেয় বললেন নির্মল মাজি!

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়াদের প্রতিবাদ। আর তার জেরে তাদের আক্ষরিক অর্থেই ‘কুকুর’ বললেন, রাজ্যের মন্ত্রী। আর সে নিয়ে তরজা তুঙ্গে।

নির্মল মাজি। এর আগে কুকুরের ডায়ালিসিস করিয়ে এসএসকেএম হাসপাতালকে কলঙ্কিত করেছিলেন। এবার মেডিক্যাল কলেজের ১৭৬পূর্তিতে তিনি আমন্ত্রিতি ছিলেন না। তবু আসেন এবং বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের জবাব দিতে সোজা মঞ্চে উঠে মাইক ধরেন। তাতেও ‘গো ব্যাক’ না থামায় এবার মাথা গরম হয়। মুখ দিয়ে বেরিয়ে আসে বিখ্যাত সেই হিন্দি প্রবাদ ‘যব হাতি চলে বাজার/ তো কুত্তা ভোকে হাজার।’ অর্থাৎ এর বাংলা অর্থ করলে এই দাঁড়ায়… নির্মল হলেন সেই হাতি যাঁর পিছনে সারমেয়র মতো চিৎকার করছেন মেডিক্যাল পড়ুয়ারা? নির্মল বলেন, হাতি রাস্তা দিয়ে হাঁটলে কুকুর ঘেউ ঘেউ করে। হাতি তাদের ফুৎকারে উড়িয়ে দেয়। আসলে পড়ুয়াদের আরও রাগ, নির্মল মাজিকে আমন্ত্রণ না করা সত্ত্বেও তাঁর চলে আসা এবং মাইক্রোফোন দখল করে নেওয়া। যে কারণে তিনি বলতে শুরু করলে ফের পড়ুয়ারা গো ব্যাক স্লোগান তোলেন। যা নিয়ে সারাদিন ছিল আলোচনা। নির্মলের এই আচরণ যে দলের শীর্ষ নেতৃত্বকেও অসন্তুষ্ট করেছে, তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় ডায়ালিসিস কাণ্ডের মতো এবারও দলের কাছ থেকে নির্মলের করুণাপ্রাপ্তি হয় কিনা!

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...