Tuesday, April 7, 2026

চোটের জন্য নিউজিল্যান্ড সফর শেষ রোহিতের, বিকল্প কে হতে পারেন?

Date:

Share post:

টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরমেন্স। কিন্তু এরই মাঝে খারাপ খবর টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য। কাফ মাসলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে ও টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা।

গতকাল, রবিবার কিউইদের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান তিনি। পরে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাঁকে। বিসিসিআই সূত্রে খবর, চোট গুরুতর হওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ওপেনারকে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিম ম্যানেজমেন্ট-এর কাছে। কারণ, নিউজিল্যান্ডে ওয়ান-ডে ও টেস্ট সিরিজ কিন্তু সহজ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিতের চোট পাওয়াটা ভারতীয় দলের জন্য ক্ষতি। এই পরিস্থিতিতে রোহিতের বদলি হিসেবে উঠে আসছে মায়ঙ্ক আগরওয়াল ও শুভমন গিলের নাম।

আরও পড়ুন-হাসপাতালের বেড থেকে বেপাত্তা ২ করোনা আক্রান্ত

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...