Saturday, April 4, 2026

মাথা বিকিয়ে দেওয়া যাবে না, বনগাঁয় কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

এনআরসি এবং ক্যা–র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বনগাঁ ও রানাঘাটে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,যারা ঘৃণা করে আমি তাদের সঙ্গে নেই। উদ্বাস্তুদের নিয়ে অনেকেই মিথ্যা বলেন। ভোটের জন্য অনেকেই মিথ্যা বলে, কুৎসা ছড়ায়। মিথ্যা কুৎসার ঝড় বইছে।আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ।মাথা বিকিয়ে দেওয়া যাবে না। আমি উদ্বাস্তুদের নিঃশর্তে জমির দলিল দিয়েছি। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর হঁশিয়ারি, বিজেপি তোমার কত শক্তি আছে আমি দেখতে চাই। বলেন, বিএসএনএল-এলআইসি বিক্রি করে দিচ্ছে। মতুয়াদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। মতুয়াদের দিকে আগে কেউ তাকাতো না । তাদের জন্য স্টেশন তৈরি করে দিয়েছি।
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা দাঙ্গা বাধায়, আমরা তাদের সঙ্গে নেই। আমরা ভোটের সময় ‘চৌকিদার’ বলিনা। বিপদের সময় নিঃশব্দে পাশে থাকি। তিনি ফের বলেন, এরাজ্যে এনআরসি, সিএএ হতে দেব না। এনআরসি করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। বিজেপির কত শক্তি আছে দেখতে চাই।
মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে গত তিনদিন ধরে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকায় বুথ স্তর থেকে পুরসভা পর্যন্ত পথসভা করছেন তৃণমূল নেতারা। সেখানে সাধারণ মানুষকে তাঁরা বলছেন, বিজেপি–র ভুল বার্তায় কান দেবেন না। এদিন তিনি উদ্বাস্তুদের আশ্বস্ত করে বলেন, যারা এখনও জমির দলিল পাননি তারা জমির দলিল পাবেন। প্রসেসিং হতে যেটুকু সময় লাগবে। এমনকি মতুয়া ভোট ব্যাঙ্ক ধরে রাখতে তিনি তাঁর সরকারের খতিয়ান তুলে ধরেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...