Monday, March 30, 2026

ইঞ্জিন তৈরিতে বিরল নজির চিত্তরঞ্জন লোকোমোটিভের

Date:

Share post:

বিদ্যুৎচালিত ইঞ্জিন তৈরিতে রেকর্ড গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। রেলমন্ত্রক সূত্রে খবর, ২০১৯-২০ অর্থবর্ষে ২৫০টি কাজের দিনে ৩৫০টি ইঞ্জিন তৈরির বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। যা নজিরবিহীন বলে জানিয়েছে রেলমন্ত্রক। ৩৫০টি ইঞ্জিন তৈরির বার্ষিক লক্ষ্যমাত্রা থাকলেও ২০১৭-১৮ সালে ২৯৯টি এবং ২০১৮-১৯ সালে ২৮১টি ইঞ্জিন তৈরি করতে পেরেছিল সংস্থা।
রেল মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গড়ে প্রতি সপ্তাহে ১০টি করে ইঞ্জিন উৎপাদন করায় রেকর্ড সময়ে ৩৫০ ইঞ্জিন তৈরি করা গিয়েছে। বিশ্বের বৃহত্তম ইঞ্জিন প্রস্তুত কারখানায় গত বছর অগাস্ট মাস থেকে প্রতি মাসে ৪০টি করে ইঞ্জিন তৈরি হয়েছে। রেল প্রদত্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম ১০০টি ইঞ্জিন তৈরি করা হয়েছে ৮৮ কর্মদিবসে। ২০০টি ইঞ্জিন ১৫৮ কর্মদিবসে এবং ৩০০ ইঞ্জিন ২১৬ কর্মদিবসে তৈরি করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ৩৫০ ইঞ্জিনের লক্ষ্যে পৌঁছতে সময়ে লেগেছে আরও ৩৪দিন। প্রতি কর্মদিবসে গড়ে প্রায় ১.৫টি ইঞ্জিন তৈরি হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...