Monday, March 30, 2026

ভোররাতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৭টি দোকান

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি শহরে। মঙ্গলবার, ভোররাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে বিধংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভোরবেলা অচমকাই ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। হাওয়ার দাপটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় পর পর জ্বলতে থাকে দোকান। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভস্মীভূত কমপক্ষে ৭টি দোকান। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...