Saturday, June 27, 2026

বিপজ্জনক, আরও বিপজ্জনক

Date:

Share post:

দুটি বইয়ের নাম এমন হতে পারে লেখকের নাম যদি হয় একমেবদ্বিতীয়ম রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

মনকলম থেকে প্রকাশিত হল বইদুটি। বইমেলার প্রেস কর্নারে এক সুন্দর অনুষ্ঠানে। ছিলেন প্রাক্তন নগরপাল গৌতমমোহন চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক কুণাল ঘোষ, লেখক প্রচেত গুপ্ত, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য প্রমুখ। ছিলেন মনকলমের কর্ণধার রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুদীপ দে। এবং অবশ্যই স্বয়ং রঞ্জন।

দুটি বইতে আছে বিপুল সংখ্যক প্রবন্ধ। ভারি নয়, অথচ গভীর। জীবনের সব রং আছে জাদুমাখা গদ্যে। এবং আছে ‘বিপজ্জনক’ কিছু বিষয়ও!

রঞ্জনকেন্দ্রিক গল্পে অনুষ্ঠান হয়ে উঠেছিল জমজমাট। তাঁর বহুমুখী বৈচিত্রের কলম, অননুকরণীয় লেখার ঘরানা, যৌনতা থেকে মনীষীজীবনে বিচরণ, আলোচিত হল সব কিছুই। এবং কুণাল ঘোষ ফাঁস করলেন বিলেতসফরে রঞ্জনের এক প্রেমে পড়ার কাহিনি !

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...