Sunday, April 12, 2026

করোনাভাইরাস রুখতে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে রাজ্যের বিশেষ মেডিকেল টিম

Date:

Share post:

করোনাভাইরাস প্রতিরোধে বিন্দুমাত্র ফাঁকফোকর রাখতে চায় না রাজ্য সরকার। যাতে কোনওভাবেই রাজ্যে এই মারণ রোগ ঘাঁটি গাড়তে না পারে তাই রাজ্যের সঙ্গে যুক্ত প্রতিটি আন্তর্জাতিক বন্দরে করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। বসাতে বলা হয়েছিল মেডিকেল ক্যাম্প।

সেই মতো উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল বন্দরে কিছুদিন আগে মেডিকেল টিম পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। কিন্তু সেখানেও দেখা যায় গাফিলতি। তবে দেড়িতে হলেও শুক্রবার সকালে পেট্রাপোল বন্দরে পৌছাল মেডিকেল টিম। খোলা হয়েছে করোনাভাইরাস হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে আসা প্রতিটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে কারও শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা।

এদিন বাংলাদেশ থেকে আগত যাত্রীদের মধ্যেও সচেতনতার দেখা মিলেছে। বাংলাদেশ থেকে আসা প্রায় প্রতিটি যাত্রীকে মুখে মাক্স পরে আসতে দেখা গিয়েছে। যার থেকে স্পষ্ট, পেট্রাপোল সীমান্তে কতটা করোনা আতঙ্ক গ্রাস করেছে।

আরও পড়ুন-বিধানসভায় কাল বিস্ফোরণের পথে ধনকড়, কোমর বাঁধছে তৃণমূলও

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...