Monday, March 23, 2026

VVIP-দের উড়িয়ে এয়ার ইন্ডিয়া পাবে ৮২২ কোটি! RTI-এ ফাঁস কেন্দ্রের কীর্তি

Date:

Share post:

টাকা নেই, ধুঁকছে এয়ার ইন্ডিয়া। অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছেন, এয়ার ইণ্ডিয়ার ১০০% বিক্রি করা হবে৷ রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থার কাঁধে ঘাড়ে ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝা৷

ওদিকে, খোদ কেন্দ্রীয় সরকারের কাছেই এয়ার ইণ্ডিয়ার বকেয়া ৮২২ কোটি টাকা। RTI-এর ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত VVIP-দের চাটার্ড ফ্লাইট বাবদ কেন্দ্রের কাছে এয়ার ইন্ডিয়ার এই বিপুল পরিমাণ অর্থ প্রাপ্য বলে জানা গিয়েছে।
কেন্দ্রের কাছে এয়ার ইন্ডিয়ার বকেয়ার তালিকায় আরও আছে। RTI-এর জবাবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার উড়ান বাবদ কেন্দ্রের কাছে তাদের আরও ৯.৬৯ কোটি টাকা প্রাপ্য। এছাড়া বিদেশি অভ্যাগতদের বিশেষ উড়ানের জন্য ১২.৬৫ কোটি টাকার একটি বিলও কেন্দ্রের কাছে পড়ে আছে।

রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো VVIP-দের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া। এই সংক্রান্ত বিল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে সাধারণত মিটিয়ে দেওয়া হয়।
ওদিকে, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ বছরের জানুয়ারি মাসেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...