Monday, March 23, 2026

বেনজির, বিপদে পড়া ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়াল ওরাংওটাং !

Date:

Share post:

ঝোপের মধ্যে নদীর কাদায় আটকে পড়েন এক ব্যক্তি। বুক অবধি জলে দাঁড়িয়ে তিনি ভেবেই উঠতে পারছিলেন না । ঠিক সেই সময় তাঁকে উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঝোপে দাঁড়িয়ে থাকা একটি ওরাং‌ওটাং। নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দেয় সে। যা দেখে অবাক হয়ে যান ওই ব্যক্তি । সাহায্যের হাত বাড়ানো ওরাং‌ ওটাংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায় ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্যে এই ঘটনাটি ঘটেছে । ব্রিটিশ দৈনিক জানিয়েছে , ছবিটি তুলেছেন অনিল প্রভাকর নামের এক ব্যক্তি। বন্ধুর সঙ্গে সাফারিতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি।
বোর্নিও ওরাং ওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয় এই ভিডিও। ওরাং ওটাং‌য়ের এই মানবিকতায় মুগ্ধ সবাই ।
বিপদে পড়া ব্যক্তি ওরাংওটাংয়ের হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই তিনি নাকি ভয় পেয়েছিলেন।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...