Saturday, April 4, 2026

শত্রু সম্পত্তি নিলামের কাজ শুরু

Date:

Share post:

বাংলা থেকে শত্রু সম্পত্তি নিলামের শুরু করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে এর তালিকা তৈরি শুরি হয়েছে। আপাতত এই সংখ্যা ২৭৬৪।

১৯৬৫ বা ১৯৭১-এর যুদ্ধের সময় অনেকেই ভারতের বাড়ি ঘর ছেড়ে চলে যান চিন, বাংলাদেশ বা পাকিস্তানে। মালিকহীন এই সম্পত্তিই শত্রু সম্পত্তি। ১৯৬৮ সালের এনিমি প্রপার্টি অ্যাক্ট ও ১৯৭১ সালের পাবলিক প্রেমিসেস অ্যাক্ট সংশোধন করা হয় ২০১৭ সালে। ফলে সম্পত্তি যারা ছেড়ে গিয়েছিলেন তাঁদের উত্তরাধিকারীরা আর মালিকানা পাবেন না। সরকারের আওতায় চলে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের ৯৪০০ এমন সম্পত্তি নিলাম করতে একটি কমিটি করেন। তার কাজ শুরু হয়েছে। কিছু সম্পত্তি রাজ্য ব্যবহার করতে পারবে। এই সম্পত্তিকে সরকারি আওতায় এনে নিলাম শুরু হবে। এ রাজ্যে বেশিরভাগ সম্পত্তি ভাড়া দেওয়া আছে। এক্ষেত্রে ভাড়া খুবই অল্প। বেশিরভাগ মালদহ ও মুর্শিদাবাদে রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...