Saturday, April 4, 2026

ঐশীর যাদবপুরে আসাকে কেন্দ্র করে কোমর বাঁধছে সব পক্ষই! গন্ডগোলের আশঙ্কা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আসন্ন। তার আগে প্রতিটি ছাত্র সংগঠনই নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। এ বাড়ি প্রথম ছাত্র সংসদ নির্বাচনে প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপি। তৈরি আছে এসএফআই এবং নকশালপন্থী ছাত্রসংগঠনগুলিও।

এরইমধ্যে প্রচারের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ। এসএফআই প্রার্থীদের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা করার কথা আছে ঐশীর। আর এই সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এসএফআই।

এদিকে ঐশীর সভা আটকাতে কোমর বেঁধে ময়দানের নামার পরিকল্পনা নিয়েছে এবিভিপি। বিশ্ববিদ্যালয় বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে সরব হয়েছে তাঁরা। ক্যাম্পাসে যাতে শিক্ষক-পড়ুয়া ও গবেষণা ছাড়া আর কেউ ঢুকতে না পারে তা নিয়ে সোচ্চার হয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন। নির্বাচনের আগে ১৪ ফেব্রুয়ারি যাতে কোনওভাবেই ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পারে তার জন্য ইতিমধ্যেই এবিভিপি ডিন অফ স্টুডেন্ট রজত রায়কে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে।

তবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঐশীর বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করা হয়নি। বিতর্ক এড়াতেই সম্ভবত তৃণমূল ছাত্র সংগঠন এই ইস্যুটি নিয়ে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে। সব মিলিয়ে ঐশীর যাদবপুর আসাকে কেন্দ্র করে কোমর বাঁধছে সব পক্ষই! গন্ডগোলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...