Saturday, June 20, 2026

জমি সংক্রান্ত বিবাদে চলল গুলি

Date:

Share post:

জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতী হামলা লালবাগে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ৪জন। বুধবার, রাতে মুর্শিদাবাদে লালবাগের মতিঝিল এলাকায় হামলা চালায় একদল দুষ্কৃতী। আহতরা বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
বুধবার রাতে কাজ সেরে একসঙ্গে বাড়ি ফিরছিলেন ওই এলাকার জনা ছয়েক যুবক। অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায়। দুষ্কৃতীদের চালানো গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ৪ জন। ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন বাকি ২জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ২জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...