Tuesday, April 7, 2026

শাহিনবাগের প্রতিবাদীরা কি কাল দাবি জানাতে অমিত শাহের বাড়ি যাচ্ছেন?

Date:

Share post:

দুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নাগরিকত্ব আইন নিয়ে কারুর অভিযোগ থাকলে তিনি তার সঙ্গে আলোচনায় রাজি। দিল্লির শাহিনবাগের প্রতিবাদীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি দুদিনের মধ্যেই সময় দিয়ে দেবেন। আলোচনায় বসে সিএএ-ধোঁয়াশা দূর করতে রাজি তিনি। শাহের এই বক্তব্যের পর শনিবার শাহিনবাগ আন্দোলনের উদ্যোক্তারা জানালেন, রবিবার অমিত শাহের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন শাহিনবাগে ধরনারত মহিলাদের প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের আন্দোলনের দাবিসনদ তুলে দেওয়া হবে। আন্দোলনকারীদের মূল দাবি, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন রদ করুক কেন্দ্র। কারণ এই আইন ধর্মনিরপেক্ষতার বিরোধী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এরপরই প্রাথমিকভাবে জানানো হয়েছে, এরকম কোনও সাক্ষাতের খবর এই মুহূর্তে নেই।

আরও পড়ুন-কোভিড ১৯: চিনে মৃত্যু ছাড়াল ১৫২৩, জাপানে আটকে তিন আক্রান্ত ভারতীয়

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...