Tuesday, April 7, 2026

যতই চাপ আসুক, 370 ধারা বা সিএএ নিয়ে সিদ্ধান্ত বদলাবে না সরকার: প্রধানমন্ত্রী

Date:

Share post:

নানা মহল থেকে বিভিন্নভাবে চাপ তৈরির চেষ্টা হলেও সেইসব চাপের মুখে সিদ্ধান্ত বদলাবে না সরকার। জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ বা সিএএ-র সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই নেই। এই সরকার কোনও নড়বড়ে বা সিদ্ধান্তহীনতায় ভোগা সরকার নয় যে ইচ্ছেমত চাপ দিয়ে সিদ্ধান্ত বদল করানো যাবে। 370 ধারা বিলোপ বা নাগরিকত্ব আইন জাতীয় স্বার্থে করা হয়েছে, তা থেকে সরে আসার প্রশ্নই নেই। রবিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে দেশের সামনে নিজের সরকারের অবস্থান আরেকবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বোঝালেন, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় দোদুল্যমানতায় ভোগে না তাঁর সরকার। তাই চাপ দিয়ে সিদ্ধান্ত বদলও করানো যাবে না।

মোদি বলেন, দেশের স্বার্থই সবার আগে। এই সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সিদ্ধান্ত গ্রহণের সময়। তাই তা থেকে সরে আসার প্রশ্ন নেই। মোদির কথায়, যে কাজগুলো বহু বছর আগে করার কথা ছিল তা এখন করতে হচ্ছে। বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে। ফলে চাপ দিয়ে লাভ নেই।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...