Thursday, June 11, 2026

মাদ্রাসায় শিক্ষক নিয়োগে সুখবর

Date:

Share post:

মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর। কমিশনে মাধ্যমেই সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই রায়ের প্রেক্ষিতে সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন।
১৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়- নিয়োগ প্রার্থীদের আবেদন বিবেচনা, ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন-এ ষষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ২০১৩ পরীক্ষা এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার। বিস্তারিত জানা যাবে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com -এ অথবা যোগাযোগ করতে হবে ০৩৩-২৩২১-৬৩১৫ এই নম্বরে। এছাড়াও মাদ্রাসা স্কুলে মোট কটি শূন্যপদ রয়েছে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৪ বছর পরে লড়াইয়ের পর এই রায় দেয় সুপ্রিম কোর্ট।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...