Saturday, June 27, 2026

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা

Date:

Share post:

গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত দিনহাটা-২ ব্লকের নয়ারহাট। সোমবার সকালে নয়ারহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হন একজন। পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি ৬টি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল সূত্রে খবর, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবিরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত তৃণমূল কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, কয়েকজন দুষ্কৃতী নয়ারহাটে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। পুলিশকে গোটা ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...