Tuesday, March 17, 2026

পোলবা কাণ্ডের জের, শহরে কড়া নজরদারির মধ্যে আটক মত্ত পুলকার চালক

Date:

Share post:

দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মত্ত অবস্থায় পুলকার চালানোর অভিযোগে আটক শহরের এক পুলকার চালক। রাজ্যজুড়ে পুলকার সমস্ত এলাকায় গাড়ি আটকে দেখা হচ্ছে নথিপত্র। তেমনই একটি ঘটনায় আজ, সোমবার এক পুলকার চালককে আটক করল পুলিশ।

অভিযোগ, দীনেশ শর্মা নামে ওই ব্যক্তি মত্ত অবস্থায় পুলকার চালাচ্ছিল। এদিন বেলা ৩টে নাগাদ শিয়ালদহে তার গাড়ি আটকান শিয়ালদহ ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। নথিপত্র দেখাতে বললেও কিছুই দেখাতে পারেনি অভিযুক্ত। কথাবার্তার সময় চালকের আচরণে সন্দেহ হওয়ায় ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। তখনই বোঝা যায় ওই ব্যক্তি মত্ত অবস্থায় স্কুলের বাচ্চাদের নিয়ে গাড়ি চালাচ্ছিল। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন-KMC vote 128: হঠাৎ বিস্ফোরক বিরোধী দলনেত্রী রত্না, তৃণমূল বলছে হারের অজুহাত!

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...